Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৪ জুন, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গোপাল দাশ (৫৮) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) দুপুর ২টার দিকে শহরের জেটি রোড এলাকায় নিজ ফিশারিতে মাছের পোনা ছাড়ার সময় বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোপাল দাশ শ্রীমঙ্গল শহরের ষ্টেশন রোডে অবস্থিত ওষুধ বিক্রয় প্রতিষ্ঠান দি ইকোনমিক ফার্মেসি-এর স্বত্বাধিকারী ছিলেন। তিনি প্রয়াত সত্যেন্দ্র কুমার দাশের কনিষ্ঠ পুত্র।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপাল দাশ ফিসারিতে মাছের পোনা ছাড়ার সময় বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট মারা যান। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি নেয়ার আবেদন করেছেন। অনুমতি পেলে সেটা করা হবে। আমরা ঘটনার তদন্ত করছি।

এদিকে গোপাল দাশের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে এলাকায়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ও সমবেদনা প্রকাশ করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.