Sylhet Today 24 PRINT

সিলেট-তামাবিল সড়ক: ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক |  ২৫ জুন, ২০২৫

সড়কে পড়ে আছে নিহত ব্যক্তির দেহ। ছবি: ফেসবক থেকে সংগৃহীত

সিলেটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। বুধবার বিকেল ৪ টার দিকে সিলেট-তামাবিল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেলে মহাসড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুরের করিছেরপুল নামক স্থানে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কায় দেয়। ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী। তার মোটরসাইকেলটিও দুমড়েমুচড়ে যায়।

এদিকে, নিহতের পরিচয় নিয়ে দু ধরণের তথ্য পাওয়া গেছে। সিলেটটুডের ফেসবুক পেজে অনেক পাঠক জানিয়েছেন, নিহতের বাড়ি রাজশাহী। তিনি পাটেক্স গ্রুপের সুনামগঞ্জের সেলস ম্যানেজার হিসেবে কাজ করতেন।

তবে হাইওয়ে পুলিশের তামাবিলের ওসি হাবিবুর রহমান জানান, নিহতের নাম মো আনোয়ার হোসেন। তার বাড়ি বরিশাল। তিনি এসিআই কোম্পানিতে চাকরি করেন।
 
ওসি জানান, দুর্ঘটনার পর পর ট্রাক ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.