জকিগঞ্জ প্রতিনিধি | ২৫ জুন, ২০২৫
সিলেটের জকিগঞ্জের বসতঘর থেকে বুধবার ভোরে এক গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত গৃহবধু সুজিয়া বেগম (৩৩) জকিগঞ্জের বারহাল ইউয়িনের মাইজগ্রামের দুবাই প্রবাসী মোক্তার হোসেনের স্ত্রী। তার পিতা সুরুজ আলী বিশ্বনাথ উপজেলার রসিদপুর গ্রামে।
পরিবারের লোকজন জানান, বুধবার ভোরে সুজিয়াকে রক্তাক্ত গলাকাটা অবস্থায় দেখতে পান। পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
মোক্তার হোসেনের ভাগনা আব্দুল্লাহ জানান, প্রায় ১১ বছর পূর্বে প্রবাসী মোক্তার হোসেনের সহিত সুজিয়ার বিয়ে হয়। কয়েকবছর পর সুজিয়ার একটি সন্তান জন্ম নিয়ে মারা যায়। এর পর হইতে সুজিয়া মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সে নিজে নিজেই গলাকেটে আত্মহত্যা করতে পারে বলে পরিবারের লোকজন মনে করেন। তবে স্থানীয় অনেকেই জানান, মেয়েটি পুরোপুরি সুস্থই ছিল। মৃত্যুটি রহস্যজনক বলেই তারা দাবী করেন।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, রান্নাঘরের পাশে সুজিয়ার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।