Sylhet Today 24 PRINT

সিলেটে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |  ২৫ জুন, ২০২৫

সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন এলাকায় অন্তঃসত্ত্বা এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

আটককৃত  আব্দুল হালিম (৩৫) এয়ারপোর্ট থানার দর্গাবাড়ি রামপুর এলাকার ডা. আব্দুল হেকিমের ছেলে।

পুলিশ জানায়, বুধবার (২৫ জুন) বিকেল ৩টার দিকে ৩ মাসের অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের অভিযোগে আব্দুল হালিমকে আটক করা হয়। পাশাপাশি ওই নারীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ধর্ষণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.