Sylhet Today 24 PRINT

সিলেটের ২৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক |  ২৮ জুন, ২০২৫

সিলেটের ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার সিলেট জেলা ছাত্রদল কমিটিগুলো অনুমোদন দেন।

অনুমোদিত কমিটিতে স্বাক্ষর করেছেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ ও সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার।

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে সেগুলো হলো- তাজপুর ডিগ্রি কলেজ, বালাগঞ্জ সরকারি কলেজ, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ, হযরত শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজ, জৈন্তিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজ, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ, গোয়াইনঘাট সরকারি কলেজ, জালালপুর ডিগ্রি কলেজ, রাঙপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজ, বারহাল ফাজিল মাদ্রাসা, আমির মিয়া স্কুল এন্ড কলেজ, আলীরগাঁও কলেজ, সালুটিকর ডিগ্রি কলেজ, রুস্তুমপুর কলেজ, রেঙ্গা হাজিগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, দুবাগ স্কুল এন্ড কলেজ, জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ, এমসি একাডেমি স্কুল ও কলেজ, বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজ, ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসা, হারিছ চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, কুড়ারবাজার কলেজ ও সাইফুর রহমান টেকনিক্যাল কলেজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.