Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে বিদ্যালয়ে যাওয়ার পথে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মধ্যনগর প্রতিনিধি |  ৩০ জুন, ২০২৫

ছবি প্রতীকী

সুনামগঞ্জের মধ্যনগরে বিদ্যালয়ে যাওয়ার পথে রোহান মিয়া (৯) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে।

রোহান উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামের মো. সোহেল মিয়ার ছেলে ও মধ্যনগর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

সোমবার (৩০ জুন) সকাল ১০ টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে গাছগড়া নামক স্থানে ভাঙ্গা সড়কে স্রোতের কবলে পড়ে পানিতে তলিয়ে যায়। এ সময় সাথে থাকা অপরাপর শিক্ষার্থীদের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে। পরে মধ্যনগর বাজারের স্হানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মনিবুর রহমান ও তদন্ত অফিসার এসআই আসাদুল হক মৃত্যুর বিষয়টি তদন্ত করেন।

অভিভাবক ও এলাকাবাসীর কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই  রোহানের মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.