Sylhet Today 24 PRINT

বুধবার সিলেট নগরের বিভিন্ন এলাকায় ৭ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক |  ০১ জুলাই, ২০২৫

উন্নয়কাজের জন্য সিলেট নগরের ১১ টি এলাকায় বুধবার (২ জুলাই) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 
সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই-আরেফিন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিতরণ বিভাগ-২ এর আওতাধিন ৩৩ কেভি উপশহর ফিডার, ১১ কেভি সেনপাড়া ফিডার ও ১১ কেভি শিবগঞ্জ ফিডারের আওতাধীন সেনপাড়া, লাকড়ীপাড়া, হাতিমবাগ, শিবগঞ্জ (আংশিক), ভাটাটিকর, সাদিপুর, লামাপাড়া, গোলাপবাগ, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ ও আশে-পাশের এলাকা সমূহে বুধবার (১ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে জানিয়ে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.