Sylhet Today 24 PRINT

শান্তিগঞ্জে সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কারাগারে

শান্তিগঞ্জ প্রতিনিধি |  ০১ জুলাই, ২০২৫

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ঘনিষ্টজন খ্যাত, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নূর হোসেনকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১ জুলাই) সকালে সুনামগঞ্জ জেলা দ্রুত বিচার আদালতে হাজির হলে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে সুনামগঞ্জ দ্রত বিচার আদালতের বিচারক  মু. হেলাল উদ্দিন জামিন আবেদন নামঞ্জুর করে নূর হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা যায়, গেল বছরের ৪ই আগষ্ট সুনামগঞ্জ জেলা শহরে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান, গ্রেপ্তারকৃত নূর হোসেনসহ ৯৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন আন্দোলনে আহত দোয়ারাবাজার উপজেলার আহত জহুরের ভাই হাফিজ আহমেদ। এ মামলায় ৫০ নম্বর আসামি ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান নূর হোসেন। মামলা দায়েরের পর আত্মগোপনে চলে গিয়েছিলেন তিনি। প্রায় এক বছর পর নিজেই হাজির হন আদালতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.