Sylhet Today 24 PRINT

সিলেটে পাঁচদিনের ব্যবধানে করোনায় দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ০২ জুলাই, ২০২৫

সিলেটে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তির বাড়ি মৌলভীবাজারের রাজনগরে। তার বয়স প্রায় ৮০ বছর।

মঙ্গলবার রাতে শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এনিয়ে চলতি দফা করোনায় সিলেটে দুজন মারা গেলেন। এরআগে ২৬ জুন আরেকজন মারা গিয়েছিলেন।

শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মিজানুর রহমান জানান, মারা যাওয়া ব্যক্তি করোনা ছাড়াও আরও কয়েকটি জটিল রোগে দীর্ঘদিন ধরে আক্রান্ত ছিলেন।

এদিকে, গত ২৪ ঘন্টায় সিলেটে আরো একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে। ৪১ জনের নমুনা পরীক্ষায় ১ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়। এ নিয়ে সিলেটে চলতি দফায় করোনায় আক্রান্ত হলেন ২৫ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.