Sylhet Today 24 PRINT

জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার পূজা উদযাপনের কমিটি অনুমোদন

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৩ জুলাই, ২০২৫

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২ জুলাই)  সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায় ও সাধারণ সম্পাদক বিমল বণিক স্বাক্ষরিত কমিটির অনুমোদিত কপি নবগঠিত কমিটির নেতৃবৃন্দের হাতে তুলে দেওয়া হয়।

সুনামগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় কমিটি গ্রহণকালে উপস্থিত ছিলেন নব গঠিত কমিটির আহ্বায়ক বিজন কুমার দেব, সদস্য সচিব  বিভাস দে, সদস্য অমিত দেব, পৌর শাখার সদস্য সচিব দিপক কুমার দেব।

অনুমোদিত কমিটিতে বিজন কুমার দেব কে আহ্বায়ক ও বিভাস দে কে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর উপজেলা শাখায় আহ্বায়ক কমিটি এবং প্রদীপ সূত্রধর কে আহ্বায়ক ও দ্বীপক কুমার দেব কে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট পৌর শাখার  আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিকে ৯০ দিনের মধ্যে সম্মেলন করতে নির্দেশ দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.