Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে রোটারি ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৪ জুলাই, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রোটারি ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল রোটারি ক্লাব ভবনে এ মেধা বৃত্তি প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের নির্বাহী সম্পাদক হারুন উর রশিদ।

রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সভাপতি মশিউর রহমান রিপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র রোটারিয়ান সিরাজুল ইসলাম চৌধুরী, ডাক্তার সত্যকাম চক্রবর্তী, রোটারিয়ান বিকুল চক্রবর্তী, পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ বেগম, রানার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক নুরুল হক, সিনিয়র শিক্ষক অঞ্জন দেব, রোটারিয়ান আব্দুল হামিদ, আর টিভির মৌলভীবাজার স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম ও মাই টিভির মৌলভীবাজার প্রতিনিধি সঞ্জয় কুমার দে, আদিবাসী খাসিয়া নেতা ফিলা পতমী, চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট সভাপতি পরিমল সিং বাড়াইক।

এ সময় পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ের প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তির নগদ অর্থ ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্য একুশে টিভির নির্বাহী সম্পাদক বলেন, যে প্রতিষ্ঠান বা যে ব্যক্তিরা শিক্ষা ক্ষেত্রে ভূমিকা রাখেন তাদের চেয়ে অনন্য আর কিছু হতে পারে না। শ্রীমঙ্গল রোটারি ক্লাব এই কাজকরে যাচ্ছে। এই প্রতিষ্ঠানে যারা আছেন তারা মননে মানবিকতা লালন করেন। সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন ও অসঙ্গতি দূরীকরণ তাদের চিন্তা চেতনায় থাকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.