Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে চা বাগানে গাছের সাথে বাধা যুবকের মৃতদেহ উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৭ জুলাই, ২০২৫

চা বাগানের সেকশনে গাছের সঙ্গে রশি দিয়ে বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ জুলাই) সকাল ৮টার দিকে শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের কাকিয়াছড়া চা-বাগানে মৃতদেহটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশে খবর দেন।

পুলিশ জানায়, লাশ উদ্ধারের সময় দেখা যায়, হৃদয় মিয়ার দুই হাত রশি দিয়ে পেছনে বাঁধা এবং পুরো দেহ একটি গাছের সঙ্গে পেঁচানো অবস্থায় ছিল। তাঁর মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক অলক বিহারি গুন জানান, নিহত যুবকের নাম হৃদয় মিয়া (ডাকনাম ইয়াছিন)। তাঁর বাবার নাম লিটন মিয়া এবং মায়ের নাম হাসিনা বেগম। তারা শ্রীমঙ্গল শহরতলির শাহীবাগ আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় থাকেন। ঘটনাটি রহস্যজনক হওয়ায় গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.