Sylhet Today 24 PRINT

হাসপাতালে বিছানার চাদর, মশারী ও বালিশের কাভার দিলেন আরিফ

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুলাই, ২০২৫

সিলেট ডায়াবেটিক হাসপাতালের সেবার মান বৃদ্ধির লক্ষে নানা প্রদক্ষেপ নেয়া হয়েছে জানিয়ে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, মানুষের মৌলিক অধিকারের অন্যতম একটি হলো স্বাস্থ্যসেবা। আর এই স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির লক্ষ্যে এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সিলেটবাসীকে ‘সিলেট ডায়াবেটিক হাসপাতাল’ এর পাশে এসে দাঁড়ানোর আহবান জানান।

তিনি মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে হাসপাতালে নতুন বিভিন্ন বিছানার চাদর, মশারী ও বালিশের কাভার হস্তান্তরকালে এ আহবান জানান।

তিনি বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এমন কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যাতে স্বাস্থ্যব্যবস্থার যে উদ্দেশ্য বা লক্ষ্য আছে, তা পূরণ হয়।

উল্লেখ্য, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট ডায়াবেটিক হাসপাতালের উন্নয়ন সাব কমিটির চেয়ারম্যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.