Sylhet Today 24 PRINT

অতিরিক্ত ডিআইজি হয়ে সিলেটে ফিরছেন ফয়সল মাহমুদ

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জুলাই, ২০২৫

ফয়সল মাহমুদ। ফাইল ছবি

সিলেট মহানগর পুলিশের একসময়কার উপ কমিশনার (ডিসি) সরদার ফয়সল মাহমুদকে আবার সিলেটে বদলি করা হয়েছে। তবে এবার আর মহানগর পুলিশে নয়। অতিরিক্ত ডিআইজি হয়ে সিলটে রেঞ্জে ফিরছেন এই পুলিশ কর্মকর্তা।

এক সময় তিনি সিলেটের এডিসি ও ডিসি ট্রাফিকের  দায়িত্ব পালন করেছেন। পরে তিনি সিলেট থেকে বদলি হয়েছিলেন। সর্বশেষ তিনি কর্মরত আছেন রাজশাহীর সারদায়।

এদিকে সিলেটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আমিনুর রহমানকে এসবিদে বদলি করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.