Sylhet Today 24 PRINT

দিরাই বিএনপির সভা, আ.লীগ সংশ্লিষ্টদের কমিটিতে না রাখার সিদ্ধান্ত

দিরাই প্রতিনিধি |  ১০ জুলাই, ২০২৫

দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে দিরাই পৌর শহরের থানা রোডস্থ বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুকের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, দিরাই শাল্লায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা  এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, জেলা বিএনপির সদস্য আব্দুর রশীদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, আব্দুল করিম চৌধুরী, মো. কবির মিয়া, আহবায়ক কমিটির সদস্য আবদাই মিয়া, আব্দুল ওয়াদুদ চৌধুরী, আব্দুল কাইয়ুম, নুরুল হক তালুকদার, সুয়েব হাসান, পংকজ দাস, ওবায়দুর রহমান মিশু, সুমন মিয়া, ইফতেখার মোঃ নাবিল চৌধুরী, আবুল খায়ের চৌধুরী, কামরুল ইসলাম ও সুকেশ দাস।

সভায় বক্তারা সংগঠনের চলমান সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইফতেখার মোঃ নাবিল চৌধুরী জানান, উপজেলার ৯টি ইউনিয়নের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক পদে প্রায় দেড়শো জন নেতাকর্মী আবেদন করেছেন। এসব আবেদন আগামী ২৬ জুলাই অনুষ্ঠিতব্য উপজেলা বিএনপির সভায় যাচাই-বাছাই করা হবে। তিনি আরও জানান, যেসব নেতা অতীতে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তাদের কোনো পর্যায়ের পদে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। সভা শেষে একটি সুসংগঠিত ও নিবেদিত প্রাণ নেতৃত্ব গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.