Sylhet Today 24 PRINT

ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সুনামগঞ্জ সীমান্ত

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১২ জুলাই, ২০২৫

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) রাতের দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম শফিকুল ইসলাম (৪৫)। তিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই রাতে শফিকুল ইসলামসহ কয়েকজন ব্যক্তি বাগানবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে গরু আনতে যান। এ সময় বিষয়টি টের পেয়ে বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে শফিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, নিহত শফিকুলের বুকে গুলি লেগেছিল। রাতের অন্ধকারে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে গরু আনার সময় এই ঘটনা ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.