Sylhet Today 24 PRINT

সিলেট থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১২ জুলাই, ২০২৫

সিলেটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার নাম মুজিবুর রহমান রুহিত।

তিনি সিলেটের শাহপরান থানার চৌমুহনী এলাকার রাজন মিয়ার ছেলে। রুহিত ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনর (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান,  শুক্রবার শাহপরাণ থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.