Sylhet Today 24 PRINT

বাপা সিলেটের নতুন কমিটি গঠন

সভাপতি জামিল চৌধুরী , সাধারণ সম্পাদক কাসমির রেজা

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুলাই, ২০২৫

জামিল আহমেদ চৌধুরীকে সভাপতি ও কাসমির রেজাকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর একটি আবাসিক হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক আলমগীর কবির এই নতুন কার্যকরী কমিটি ঘোষণা করেন।

এ উপলক্ষে আয়োজিত সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন বাপা সিলেট এর সদ্য সাবেক কমিটির সভাপতি জামিল আহমেদ চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদুল্লাহ শহিদুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ও এনভায়রনমেন্ট সাইন্স বিভাগের অধ্যাপক ড. মোস্তাক আহমেদ, অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস প্রমুখ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সাংবাদিক ইকবাল সিদ্দিকী, এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, অধ্যাপক ড. মোস্তাক আহমদ, অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, সহসাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাসরিন সুলতানা লাকি, স্থপতি রাজন দাস, ফয়জুর রহমান ফয়েজ, অর্থ সম্পাদক জাফর সাদিক শাকিল, কার্যকরী কমিটির সদস্য কবি এ কে শেরাম, অধ্যাপক ড. শাহাদাত চৌধুরী, অধ্যাপক ড. অনিমেষ সরকার, হুমায়ুন রশীদ চৌধুরী, সিরাজুল ইসলাম, ফারুক আহমেদ, সেলিনা চৌধুরী, শাহীন আক্তার, আয়েশা মুন্নী, মোস্তাফিজুর রহমান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার বলেন, সিলেটে পরিবেশ নিয়ে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আমি আশা করছি বাপা সিলেট সেই সব ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির সংগঠনের কার্যক্রম কে আরো জোরদার করতে একটি কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য সিলেট জেলা শাখার প্রতি আহ্বান জানান।

সভাপতি বক্তব্যে জামিল আহমেদ চৌধুরী সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.