Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জ মোটরসাইকেল দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ১৩ জুলাই, ২০২৫

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থী সুফিয়ান আহমদ সাইফ (১৮) মারা গেছে। শনিবার রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান সে।

নিহত সাইফ মোগলাবাজার থানার ধরমপুর গ্রামের সেলিম আহমদের একমাত্র ছেলে। সে চলতি এইচএসসি পরীক্ষা দিচ্ছিলো।

শনিবার বিকালে সাইফ বাড়ি ফেরার পথে ফেঞ্চুগঞ্জ কটালপুর এলাকায় সিলেট থেকে আসা কারের সাথে সংঘর্ষ হয়। এতে সে মোটরসাইকেল থেকে ছিটকে দুরে গিয়ে পড়ে।

তারা মামা নাহিদ আহমেদ জানান, দুর্ঘটনায় তার হাত ভেঙে যায়, চোখে আঘাত পায় এবং মোটরসাইকেলের বাম্পার ভেঙে তার পেটে ঢুকে যায়। তাকে উদ্ধার করে সিলেট শহরের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়া হলে তাকে আইসিইউ তে রাখা হয়। কয়েক ঘন্টা পর সে মারা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.