Sylhet Today 24 PRINT

বিকেলে শুরু হবে সিলেট গণজাগরণ মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচী

সিলেটটুডে ডেস্ক |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৬

আজ (৫ ফেব্রুয়ারি) ৩ বছর পূর্ণ করছে গণজাগরণ মঞ্চ। সিলেটে নানা আয়োজনের মধ্য দিয়ে তিন বছর পূর্তি অনুষ্ঠান পালন করবে গণজাগরণ মঞ্চ, সিলেট। ঐতিহাসিক এই দিনটিকে গণজাগরণ দিবস হিসেবে পালন করে আসছে গণজাগরণ মঞ্চ।

আজ বিকেল সাড়ে ৩ টায় সিলেট কেন্দ্র্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হবে। এরপর জাগরণী সঙ্গীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৬ টায় টায় উগ্রবাদীদের হাতে এ যাবত খুন হওয়া লেখক, ব্লগার, প্রকাশক ও গণজাগরণ কর্মীদের স্মরণে আলোর মিছিলের মধ্য দিয়ে শেষ হবে কর্মসূচী।

গণজাগরণ মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচীতে সবাইকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চ, সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.