Sylhet Today 24 PRINT

মাধবপুরে বিজিবি ক্যাম্পের পাশ থেকে মরদেহ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি |  ১৮ জুলাই, ২০২৫

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা বিজিবি ক্যাম্পের উত্তর পাশে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে এই লাশ উদ্ধার করা হয়।

নিহত ওই ব্যক্তি হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামের রশিদ মিয়ার ছেলে ওসমান মিয়া (৫০)।

পুলিশ জানায়, শুক্রবার সকালে বিজিবি’র সদস্যরা লাশ দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সেখানে পৌছে লাশের পকেটে জাতীয় পরিচয় পত্র ও অন্যান্য কাগজ দেখে তার নাম ও ঠিকানা সনাক্ত করেন। মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মাহবুবুর রহমান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ-উল্ল্যা জানান, ‘কেন বা কি কারনে তার মৃত্যু হয়েছে তা তদন্ত ছাড়া বলা যাবে না। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.