Sylhet Today 24 PRINT

স্বামীর হাতে অন্তঃসত্ত্বা স্ত্রী খুন

বিশ্বনাথ প্রতিনিধি |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৬

সিলেটের বিশ্বনাথ উপজেলায় লামাকাজী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খোজারপাড়া গ্রামে হেলেনা আক্তার হেলেন (২২) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ খুন হয়েছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

এ হত্যায় অভিযুক্ত নিহতের স্বামী জুলফিকারকে (২৫) আটক করেছে পুলিশ।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, সকালে নাস্তা খাবার সময় হেলেনার স্বামীর সাথে তার বাকবিতণ্ডা হয়। এরপর হঠাৎ ঘরের দরজা বন্ধ অবস্থায় চিৎকার শুনা যায়। চিৎকার শুনে টিন শেড ঘরের তিন ভেঙ্গে ঘরে প্রবেশ করে জখম অবস্থায় হেলেনার লাশ পাওয়া যায়। তখন তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয়া হয়।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান খুনের ঘটনা নিশ্চিত করে বলেন, খুনের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.