Sylhet Today 24 PRINT

দিরাইয়ে ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

দিরাই প্রতিনিধি |  ১৯ জুলাই, ২০২৫

সুনামগঞ্জের দিরাইয়ে সরমঙ্গল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন পুরকায়স্থ (৩২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৯ জুলাই) বেলা ২ টার দিকে উপজেলার কল্যাণী গ্রামে নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সুমন পুরকায়স্থ কল্যাণী গ্রামের মৃত সুবল পুরকায়স্থের ছেলে।

বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার ভিত্তিতে এই গ্রেপ্তার কার্যক্রম পরিচালিত হয় বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে অভিযান চালিয়ে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন পুরকায়স্থকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.