Sylhet Today 24 PRINT

ছাতকে মামুন পরিবহনের গাড়িতে অবরোধকারীদের হামলা

ঢাকা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী মামুন পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে হরতাল ও অবরোধকারীরা ।

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ফেব্রুয়ারী, ২০১৫

ঢাকা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী মামুন পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে হরতাল ও অবরোধকারীরা । শনিবার দিবাগত রাত ১১টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের কৈতক এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন যাত্রী হতাহত হননি। গাড়িটির পেছনের অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৪-২৬১৫) সিলেট হয়ে সুনামগঞ্জ যাচ্ছিল। রাত ১১টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার কৈতক এলাকায় পৌঁছলে অবরোধকারীরা বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। পেট্রোল বোমাটি বিস্ফোরিত হয়ে বাসের পেছনের অংশে  আগুন ধরে যায়।

পরে স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় বাস কিছুটা ক্ষতিগ্রস্থ হলেও যাত্রীদের কোন ক্ষতি হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.