Sylhet Today 24 PRINT

সিলেটে সেই ছাত্রলীগ নেতাকে মারধর, আটক করে হাসপাতালে ভর্তি করল পুলিশ

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |  ২২ জুলাই, ২০২৫

 সিলেটে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার দায়ে অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে মারধর করা হয়েছে। ব্যাপক মারধরের পর তাকে পুলিশের কাছে সোপর্দ করে কিছু লোক।

এরপর গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করে।
 
মারধরের শিকার ছঅত্রলীগ নেতার নাম আহাদ। তিনি সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের সহযোগী বলে জানা গেছে।
। তার বিরুদ্ধে এসএমপি’র বিভিন্ন থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে মামলা রয়েছে।

জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টায় সিলেট নগরীর ইলেক্ট্রিক সাপ্লাই এলাকায় কিছু লোক তাকে আটক করে মারধর করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেন।

একটি সূত্র জানায়, গত বছরের ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নগরের বন্দরবাজারে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর মিছিলে হামলা চালায় ছাত্রলীগ। এসময় বামপন্থী একটি ছাত্রসংগঠনের নেত্রী তানজিনা বেগমকে গলা টিপে ধরেন আহাদ।

এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমানের সাথে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।

 তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, আহাদের বিরুদ্ধে  থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার অভেযোগে মামলা রয়েছে। বর্তমানে আহাদ পুলিশি হেফাজতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.