Sylhet Today 24 PRINT

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক |  ২২ জুলাই, ২০২৫

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ২৪ লাখ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

মঙ্গলবার (২২ জুলাই) ভোর থেকে দুপুর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

সিলেট ব্যাটালিয়নের অধীনস্থ প্রতাপপুর, সংগ্রাম, পান্থুমাই, তামাবিল, সোনারহাট, কালাইরাগ ও বাংলাবাজার বিওপি (বর্ডার আউটপোস্ট) এলাকায় একযোগে এই অভিযান চালানো হয়।

অভিযানে জব্দকৃত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল-বিদেশি সানগ্লাস, স্কিন ব্রাইট ক্রিম, ভারতীয় শাড়ি, মাল্টা, চিনি, সুপারি, চোরাচালানে ব্যবহৃত ইজিবাইক এবং অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বাংলাদেশি বারকী নৌকা।

বিজিবির দেওয়া তথ্যমতে, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২৪ লাখ ৩৯ হাজার ৩০০ টাকা।

 আটক মালামালের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.