Sylhet Today 24 PRINT

তাহিরপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক ১

তাহিরপুর প্রতিনিধি  |  ২২ জুলাই, ২০২৫

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকায় ১৯ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

অভিযুক্ত যুবক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ছেলে আলম মিয়া।

এই ঘটনায় সোমবার(২১ জুলাই) দুপুরে অভিযুক্ত আলম মিয়াকে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন নির্দেশে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা আটক করেছে। আটক আলম মিয়া বিবাহিত ও তিন সন্তানের জনক।

এর পূর্ব গত রবিবার(২০ জুলাই)দুপুরে উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের জঙ্গল বাড়ি গ্রামে ভুক্তভোগী কিশোরীর নিজ বাড়িতে ধর্ষনের শিকার হয়।

স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে ও খোঁজ নিয়ে জানা গেছে,ঘটনার দিন কিশোরীর বাবা মা গ্রামের অন্য বাড়িতে গেলে ঘরে শারীরিক প্রতিবন্ধী একাই ছিল। এসময় আলম মিয়া জোর করে তাকে ধর্ষন করে। এই ঘটনা জানাজানি হলে ও পরিবার থেকে অভিযোগ পেয়ে আলম মিয়াকে জঙ্গলবাড়ি এলাকা থেকে আটক করে টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ক্যাম্পের সদস্যরা।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানিয়েছেন,ভুক্তভোগী কিশোরী ও তাঁর পরিবার থানায় এসেছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.