Sylhet Today 24 PRINT

প্রথমবারের মত সিলেট-চট্টগ্রাম রুটে উড়ল ইউএস বাংলার উড়োজাহাজ

সিলেটটুডে ডেস্ক |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৬

পর্যটন ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির মুখে বিমান বাংলাদেশ এখনো সাড়া না দিলেও বেসরকারি কোম্পানি ইউএস বাংলার উদ্যোগে প্রথমবারের মতো সিলেট-চট্টগ্রাম রুটে ফ্লাইট চালু হয়েছে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বেসরকারি উড়োজাহাজ কোম্পানি ইউএস বাংলা এয়ারলাইন্সের উদ্যোগে সকাল ৯টা ২০ মিনিটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি যাত্রা শুরু করে। ৭৬ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি সকাল ১০টা ৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইউএস বাংলা এয়ারলাইন্সের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রী পেলে এখন থেকে নিয়মিত সিলেট-চট্টগ্রাম রুটে বিরতিহীন ফ্লাইট চালু রাখা হবে।

বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের কাছে পর্যটন ব্যবসায়ীরা দাবি জানিয়েছিলেন এই রুটে সরাসরি ফ্লাইট চালু করার জন্য। যুক্তি হিসেবে তারা দেখিয়েছিলেন উত্তরপূর্ব ভারতের ৭টি রাজ্যের পর্যটকদের আশেপাশে কোন সমুন্দ্র নেই। সিলেট হয়ে চট্টগ্রাম গিয়ে সমুদ্র দেখার সহজ ব্যবস্থা থাকলে বিপুল পর্যটক এদিকে আসবে।

পর্যটনমন্ত্রী এই রুটে বিমানের ফ্লাইট চালুর আশ্বাস দিলেও কবে নাগাদ তা বাস্তবায়ন করা হবে না নিশ্চিত নয়।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.