Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

জৈন্তাপুর প্রতিনিধি |  ২৫ জুলাই, ২০২৫

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সোহাগ মিয়া (২২) নামের এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি উপজেলা ২ নং জৈন্তাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বিরাইমারা হাওড় (গড়েরপার) গ্রামের মৃত চুন্নু মিয়ার পুত্র। পেশায় সে একজন ইজিবাইক চালক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০ টার দিকে সোহাগ নিজ কক্ষে সিলিংফ্যানের সাথে রসি পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। কিছুক্ষণ পর তার পরিবারের লোকজন তার ঘরে ডুকলে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে প্রাপ্ত আলামতের ভিত্তিতে পুলিশের ধারণা সে কোন কারণে আত্মহত্যা করে থাকতে পারে এবং রাত ১২ টা থেকে সকাল ৯ টার মধ্যে কোন এক সময় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে মরদেহের আলামত দেখে বুঝা যাচ্ছে এটি আত্মহত্যা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার পূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে। পরে উদ্ধার হওয়া মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে নিহতের পরিবারের সম্মতিক্রমে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.