Sylhet Today 24 PRINT

চা দিতে দেরি হওয়ায় খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন আব্বাস

নিজস্ব প্রতিবেদক |  ২৫ জুলাই, ২০২৫

সিলেট নগরের কাজিরবাজার এলাকার চা দিতে দেরি হওয়ার জেরে হোটেল কর্মচারী রুমন হত্যা মামলার আসামি আব্বাস মিয়াকে আদালতে জবানবন্দি দিয়েছেন।
 

শুক্রবার (২৫ জুলাই) তাকে আদালতে তোলা হলে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবার আদালতে জবানবন্দি প্রদান করেন তিনি।

এর আগে, গত ১৩ জুলাই কাজিরবাজারে হোটেলে চা দেওয়াতে দেরি হওয়াকে কেন্দ্র করে হোটেল কর্মচারী খুন হয়েছেন। নিহত হোটেল কর্মচারী সিলেটের দক্ষিণ সুরমা জালালপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড সব্দলপুর গ্রামের মৃত. তখলিছ মিয়ার ছেলে মো. দিনার আহমদ রুমন। ওই খুনের ঘটনায় প্রধান আসামি আব্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। ১৪ জুলাই তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘রুমন হত্যা মামলার আসামি আব্বাস মিয়াকে আদালতে তোলা হয়েছে। তিনি আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.