Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে জাগরণ যাত্রা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৬

একাত্তরের যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং কার্যকরের দাবিতে গড়ে ওঠা আন্দোলন গণজাগরণ মঞ্চের ৩য় বর্ষপূর্তিতে মৌলভীবাজারে জাগরণযাত্রা করেছে গণজাগরণ মঞ্চ মৌলভীবাজার।

এ উপলক্ষে ৫ ফেব্রুয়ারি বিকেলে মৌলভীবাজার গণজাগরণ মঞ্চ হতে মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে চৌমোহনায় এসে শেষ হয়।

এসময় বক্তব্য দেন গণজাগরণ মঞ্চের সংগঠক সৈয়দ সলমান আলী এবং মাসুদ রানা ।

এসময় বক্তারা চিহ্নিত যুদ্ধাপরাধীসহ সকল যুদ্ধাপরাধীদের বিচার এবং শাস্তি দ্রুত কার্যকর এবং জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ সকল মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে চলমান আন্দোলন আরো বেগবান করার আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.