Sylhet Today 24 PRINT

আরিফুল হক চৌধুরীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক

বিভিন্ন জনের কাছে টাকা চাওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক |  ২৬ জুলাই, ২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনর সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর হোয়াটসঅ্যাপ নাম্বার (+880 1733-327800) হ্যাক হয়েছে।  

শনিবার আরিফুল হক চৌধুরী নিজেই এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, হ‍্যাক হওয়া এই নম্বর থেকে একটি অসাধু চক্র বিভিন্ন জনের কাছে টাকা চাচ্ছে।

কেউ যেন প্রতারণা চক্রের ফাঁদে পা না দেয় এবং এ ধরনের কোনো বার্তায় সাড়া না দিতে অনুরোধ জানিয়েছে আরিফুল হক চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.