Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন পরিষদের কমিটি গঠন

সভাপতি রাধাকান্ত সূত্রধর, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ নন্দী

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুলাই, ২০২৫

সুনামঞ্জে জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের নুতন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার সকালে সুনামগঞ্জের শ্রীশ্রী কালীবাড়ি নাটমন্দিরে জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের এক সভায় এ কমিটি গঠন করা হয়।

সভার ২য় অধিবেশন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়’র সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর কে তৃতীয়বারের মতো বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি নির্বাচিত করা হয়। এদিকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন প্রসেনজিৎ নন্দী সূচক। সভায় তাদের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জন্মাষ্টমী উদযাপনের যাবতীয় কার্যক্রম গ্রহণ করার সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অরুন তালুকদার, নারায়ন চক্রবর্তী, সিদ্ধার্থ এষ বলাই, শামিম তালুকদার, বিধান চন্দ্র দাস, লিটন দেব, অমৃত আচার্য, প্রেমানন্দ বিশ্বাস, চয়ন দাস, অ্যাড. কুশলরাজ পাল, বাপন রায়, অনুপ কান্তি রায় মলয়, রতীশ গোস্বামী, সুমন দাস, মলি রায়, সীমা নাগ, কাজল বর্মন,সন্দীপ তালুকদার প্রমুখ।

এরআগে প্রথম অধিবেশনে ১৬ আগস্ট  ভগবান শ্রীকৃষ্ণের জন্মষ্টমী পালন উপলক্ষে আলোচনা হয়।

প্রথম অধিবেশনে সভার শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন অমিত চক্রবর্তী।

সভায় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস, কলি তালুকদার আরতি, সন্তোষ রায় সন্তো, স্বপন কুমার দেব, চন্দন দাস, নিলেন্দু কর্মকার চন্দন, স্বপন সরকার, হিমাদ্রী রায় প্রান্ত,  মণিকাঞ্চন দাস প্রমুখ।

সভায় আয় ব্যয়ের হিসাব প্রদান করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে গৃহিত ও অনুমোদিত হয়। এরপর সভাপতি অ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর সমাপনী বক্তব্য রাখেন এবং বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.