সিলেটটুডে ডেস্ক | ২৮ জুলাই, ২০২৫
রোটারি ক্লাব অব সিলেট নর্থ-এর উদ্যোগে "মা ও শিশুর যত্ন উন্নয়ন" শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) রাতে সিলেট নগরীর চৌহাট্টাস্থ লাং থু রাই রেস্টুরেন্টে সেমিনারটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল ডি৬৫ এর ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর ও পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর (PDG) মো. আতাউর রহমান পীর।
সেমিনারের সভাপতিত্ব করেন ক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট রোটারিয়ান তুহিন আহমদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও প্রোগ্রাম চেয়ার রোটারিয়ান কাজী ওমর ফারুক।
মা ও শিশুর যত্ন বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট সিটি করপোরেশনের চিফ মেডিকেল অফিসার ডা. মো. জাহিদুল ইসলাম। তিনি মা ও শিশুর স্বাস্থ্যের গুরুত্ব, সচেতনতা এবং সঠিক পুষ্টির প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন এর প্রেসিডেন্ট রোটারিয়ান সেলিনা আক্তার চৌধুরী। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাকিলা ববি, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের কোষাধ্যক্ষ বুশরা নূর, রোটারি ইন্টারন্যাশনাল ডি৬৫ এর এসিসট্যান্ট কো-অর্ডিনেটর ও ক্লাবের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ইঞ্জিনিয়ার পানির আলম হাওলাদার।
সেমিনারে ক্লাবের সদস্যরা একে অপরের সাথে পরিচিত হন এবং তাদের অভিজ্ঞতা ও মতামত প্রদান করেন। পরে পাঁচজন গর্ভবতী নারীকে নিউট্রিশন বক্স (পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার সামগ্রী) উপহার দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রোগ্রাম চেয়ার প্রেসিডেন্ট তুহিন আহমদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন এবং তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।
সেমিনারে উপস্থিত ছিলেন, রিপসা টিমের কো অর্ডিনেটর (এডমিন) কামরুজ্জামান চৌধুরী রুম্মান, ডেপুটি কো-অর্ডিনেটর (মেম্বারশিপ) জেএস আজাদ শিপন, অ্যাডভোকেট সালেহ আহমদ চৌধুরী, ডেপুটি কো-অর্ডিনেটর (ডিজাস্টার ম্যানেজমেন্ট) ও ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট মো. মামুন আহমেদ, ক্লাব সদস্য রোটারিয়ান জাহেদ আহমদ চৌধুরী, হাফিজ মো. শরীফ উদ্দিন, নাসির আহমদ সিরাজী প্রমুখ।