Sylhet Today 24 PRINT

মাধবপুরে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্রসহ ‘মাদক সম্রাট’ গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ৩০ জুলাই, ২০২৫

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মাদক ব্যবসায়ী ফুয়াদ হাসান সাকিবকে ৩ সহযোগী, বিপুল পরিমান মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তিনি উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের সিরাজ আলীর ছেলে।

বুধবার ভোর রাতে মাধবপুর বাজার এলাকা থেকে তাকে সেনাবাহিনী ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন। এ সময় তার সহযোগী ধর্মঘর এলাকার মাদক ব্যবসায়ী নাইদ, জাবেদ ও নয়ন এবং ৫ লাখ ৫০ হাজার টাকা, ৮ কেজি গাঁজা, ৪টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, ৪টি মোটরসাইকেল, ৩টি বল্লম, একটি রামদা, বিদেশি মদের বোতল ও ফেনসিডিল জব্দ করেন। সাকিব এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত।

বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল জাব্বার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে অভিযান চালিয়ে সাকিবকে গ্রেফতার করা হয়। এ সময় চালিয়ে আরও তিনজনকে  আটক করা হয়েছে। সাকিবের কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা, ৮ কেজি গাঁজা, ৪টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, ৪টি মোটরসাইকেল, ৩টি বল্লম, একটি রামদা, বিদেশি মদের বোতল ও ফেনসিডিল জব্দ করা হয়েছে।

তিনি জানান, ফুয়াদ হাসান সাকিবের বিরুদ্ধে ১৫টিরও বেশি মাদক, অস্ত্র ও চাঁদাবাজির মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক কারবারে সক্রিয় ছিলেন এবং তার একটি সংঘবদ্ধ চক্র রয়েছে।

অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.