Sylhet Today 24 PRINT

শনিবার বিকেলে সিলেট আসছেন ফখরুল

সিলেটটুডে ডেস্ক |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৬

সিলেট জেলা ও মহানগর বিএনপির কাউন্সিলে অংশ নিতে সিলেট আসছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওনা হবেন তিনি। দলটির যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান তার সফরসঙ্গী হবেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান শুক্রবার দুপুরে সংবাদমধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট জেলা ও মহানগর বিএনপির কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলকে কেন্দ্র করে সাংগঠনিক জেলায় দল পুনর্গঠনের বিষয়ে সার্বিক তত্ত্বাবধানে কেন্দ্রীয় নেতারা সফর করবেন।

প্রসঙ্গত, দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ৭ ফেরুয়ারি সিলেট জেলা ও মহানগর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাউন্সিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ২০০৯ সালের ২৫ নভেম্বর সর্বশেষ সিলেট জেলা বিএনপির সম্মেলন হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.