Sylhet Today 24 PRINT

বড়লেখায় কানোনগো বাজার সিএনজি স্ট্যান্ডের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

বড়লেখা প্রতিনিধি |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা অটো টেম্পু সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অন্তর্ভূক্ত কানোনগো বাজার সিএনজি অটোরিকশা স্ট্যান্ড পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন (৫ ফেব্রুয়ারি) শুক্রবার স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ২৭৯ সদস্যের মধ্যে ভোট প্রদান করেন ২৭৬ জন।

সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মুহিবুর রহমান (প্রতীক-ছাতা, প্রাপ্ত ভোট-৯১), সহ-সভাপতি মো: বদরুল ইসলাম (প্রতীক-টেলিভিশন, প্রাপ্ত ভোট-১৬২), সাধারণ সম্পাদক মো. সিপার আহমদ (দোয়াত কলম, প্রাপ্ত ভোট-১৪১)।

এছাড়া সহ-সম্পাদক পদে মো. এখলাছ আলী (প্রতীক-মোমবাতি, প্রাপ্ত ভোট-৭৫), সাংগঠনিক সম্পাদক মো: ছালে আহমদ (প্রতীক-ডাব, প্রাপ্ত ভোট-১৪২), অর্থ সম্পাদক মো. ফয়জুর রহমান (প্রতীক-মিনার, প্রাপ্ত ভোট-১৫২), দপ্তর সম্পাদক লাল মিয়া (প্রতীক-মাছ, প্রাপ্ত ভোট-১২৪), প্রচার সম্পাদক বেলাল আহমদ (প্রতীক-গোলাপফুল, প্রাপ্ত ভোট-১৪৬), কার্যকরী সম্পাদক পদে সালে আহমদ ১ম, মো. সফিক উদ্দিন ২য়, মো. জামিল আহমদ ৩য় হন।

নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কাউন্সিলর তাজ উদ্দিন।

উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি মাহতাব উদ্দিন, সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক লাল মিয়া। এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.