Sylhet Today 24 PRINT

দিরাইয়ে মৎস্যজীবী লীগ সভাপতি এহিয়া চৌধুরী গ্রেপ্তার

দিরাই প্রতিনিধি |  ০২ আগস্ট, ২০২৫

দিরাই উপজেলা আওয়ামী  মৎস্যজীবী লীগের সভাপতি আরিফুজ্জামান চৌধুরী এহিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২ আগস্ট) দুপুরে দিরাই উপজেলা পরিষদ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত এহিয়া চৌধুরীর বাড়ি উপজেলার কুলঞ্জ গ্রামে হলেও তিনি দীর্ঘদিন ধরে দিরাই উপজেলা আবাসিক এলাকায় বসবাস করে আসছিলেন।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দিরাই উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আরিফুজ্জামান চৌধুরী এহিয়াকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার করা হয়। তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.