Sylhet Today 24 PRINT

৭ ঘন্টা বিদ্যুৎহীন ছিলো সিলেট নগরের কয়েকটি এলাকা

নিজস্ব প্রতিবেদক |  ০৫ আগস্ট, ২০২৫

মঙ্গলবার টানা ৭ ঘন্টা বিদ্যুৎহীন ছিলো সিলেট নগরের কয়েকটি এলাকা।
 
মঙ্গলবার (৫আগস্ট) দুপুর ১টার দিকে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় নগরের টিলাগড়সহ আশপাশের এলাকার। রাত ৮টার দিকে বিদ্যুৎ আসে।  

টিলাগড় এলাকার ব্যবসায়ী রিংকু বিশ্বাস জানান, দুপুর ১টা থেকে পুরো এলাকা বিদ্যুৎহীন ছিলো। বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২ এ বার বার কল দিলেও কেউ ফোন ধরেননি।

এ ব্যাপারে সিলেট বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২ এর সহকারি প্রকৌশলী মো. আবু হোসেন বলেন, লাইনে একাধিক স্থানে ফল্ট ছিল। সেটি খোঁজে বের করে মেরামত করতে সময় লেগেছে। রাত ৮টার দিকে ওই অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.