Sylhet Today 24 PRINT

কিন ব্রিজ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক |  ০৮ আগস্ট, ২০২৫

সিলেটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে মহানগরের কিন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, নিহত ডালিম আহমদ (৩৫) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা এলাকার লোকমান মিয়ার ছেলে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে নিহতের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

পুলিশ জড়িতদের ধরতে অভিযান পরিচালনা করছে বলে জানান এ-পুলিশ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.