Sylhet Today 24 PRINT

কিনব্রিজের পাশে ছুরিকাঘাতে যুবক খুন, আটক ১

নিজস্ব প্রতিবেদক |  ০৮ আগস্ট, ২০২৫

সিলেট নগরের কিনব্রিজ এলাকায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে এ তথ্য জানিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, সন্দেহভাজনভাবে বৃহস্পতিবার রাতেই একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।

এরআগে বৃহস্পতিবার রাতে সাড়ে ১১ টার দিকে ডালিম আহমদ (৩৫) নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, ছিনতাইকারীরা এ হত্যাকান্ড ঘটাতে পারে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, নি.হ.ত ডালিম আহমদ (৩৫) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা এলাকার লোকমান মিয়ার ছেলে।

তিনি জানান, এটি ছিনতাইয়ের ঘটনায় ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এরআগে রাতে ওসি মো. জিয়াউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে নি.হ.তের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

পুলিশ জড়িতদের ধরতে অভিযান পরিচালনা করছে বলে জানান এ-কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.