Sylhet Today 24 PRINT

ডিবিসি নিউজ সিলেট অফিসের ক্যামেরাপার্সন সাকিব আহমদের বাবার মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৩ আগস্ট, ২০২৫

ডিবিসি নিউজ সিলেট অফিসের ক্যামেরাপার্সন সাকিব আহমদের বাবা মো. সুজেল (৪৮) মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার বিকাল ৫ টার দিকে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন।  

নিহত মো. সুজেলের বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে। মৃত্যু কালে তিনি স্ত্রীসহ তিন ছেলে সন্তান রেখে গেছেন।

এদিকে, গণমাধ্যমকর্মী সাকিব আহমদের বাবার মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেটের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, জীবদ্দশায় তিনি বেশ কয়েকটি জটিল রোগে ভুগছিলেন।  সপ্তাহখানেক ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবশেষে তাঁর মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.