Sylhet Today 24 PRINT

বালু-পাথর চুরির মামলায় গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান কৃষক দলের যুগ্ন-আহ্বায়ক

নিজস্ব প্রতিবেদক |  ১৪ আগস্ট, ২০২৫

বালু-পাথর চুরির মামলায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আলমগীর আলম নামের এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের খাঁয়েরগাঁওয়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আলমগীর আলম পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান । তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি সাদাপাথর এলাকা সংযোগকৃত ধলাই রক্ষা কমিটির আহ্বায়ক।

জানা যায়, আলমগীর আলমের বিরুদ্ধে ২০২৪ সালে বালু-পাথর চুরির একটি মামলার ওয়ারেন্ট থাকায় তাঁকে আটক করেছে ডিবি পুলিশ। গত বছরের ৫ আগস্টের পর সাদা পাথর লুটপাটের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সে সময় সেনাবাহিনীর সদস্যরা তাঁর নৌকা আটকে তাঁকে সতর্ক করে দিয়েছিলেন।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র কর্মকার জানান, ‘আলমগীর আলম চেয়ারম্যানের বিরুদ্ধে আগের একটি মামলায় ওয়ারেন্ট থাকায় তাঁকে আটক করেছে ডিবি। সকালে ডিবি আমাদের কাছে তাঁকে হস্তান্তর করেছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.