Sylhet Today 24 PRINT

বাহুবলে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৬

হবিগঞ্জের বাহুবল উপজেলায় একটি যাত্রীবাহী বাস চাপায় ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলার মিরপুর মাছবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতের নাম  সিজান আহমেদ, সে সিয়াম চুনারুঘাট উপজেলার দূর্গাপুর (নোয়াগাঁও) গ্রামের আব্দুর রহমানের ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার সময় হবিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের একটি বাস সিয়ামকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী আধা ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে, তবে চালক পালিয়ে যায়।

পরবর্তীতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.