Sylhet Today 24 PRINT

বড়লেখা উপজেলা বিএনপির বর্ধিত সভা

বড়লেখা প্রতিনিধি  |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৬

বড়লেখা উপজেলা বিএনপির বর্ধিত সভা শনিবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার ১০ ইউনিয়নের দলিয় সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীদের নাম প্রস্তাব করা হয়। উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুজিবুর রহমান খছরুর পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি বিএনপি নেতা নাসির উদ্দিন আহমদ মিঠু।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন, যুগ্ন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি মালিকুর রহমান মায়ন, বিএনপি নেতা জমির উদ্দিন মেম্বার, ফখরুল ইসলাম শুনু, আব্দুল মুকিত লুলু, হাজী নিজাম উদ্দিন, আহমদ মর্তুজা, লন্ডন প্রবাসী বিএনপি নেতা আব্দুস সহিদ, আব্দুল কুদ্দুস স্বপন, ময়নুল হক, আব্দুল জব্বার, শরফ উদ্দিন নবাব, আব্দুল আহাদ, আব্দুল হালিম, সোহাইবুর রহমান, সাইফুল ইসলাম খোকন, রহিম বখত মুসা, এমাদ উদ্দিন, দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম, রহিম উদ্দিন নজরুল, হাজী মোহাম্মদ সেলিম, রায়হান মুজিব, লুৎফুর রহমান, আব্দুল কাদির পলাশ, ইকবাল হোসেন, নজরুল ইসলাম টেক্কা, জাহিদুল ইসলাম মতিন প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.