Sylhet Today 24 PRINT

জুলাইয়ের শহীদদের উসিলাতেই আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি: ডিসি সারোয়ার

নিজস্ব প্রতিবেদক |  ২৪ আগস্ট, ২০২৫

সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম বলেছেন, জুলাই আগস্টে যারা আহত ও শহীদ হয়েছেন মূলত তাদের উসিলাতেই আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। সুতরাং তারা আমাদের প্রেরণার উৎস, চেতনার বাতিঘর।

রবিবার (২৪ আগস্ট) সকালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে এমনটি বলের তিনি।

জেলা প্রশাসক বলেন, শহীদরা যে উদ্দেশ্যে জীবন ধারণ করেছেন তারা আ্মরা বুকে ধারণ করি। তারা যে কারণে জীবন দান করেছেন তাদের সেই চেতনা নিয়ে আমরা যেনো সবাই কাজ করতে পারি। এই শহীদ পরিবারের যে কোন ধরণের প্রয়োজনে আমরা পাশে থাকবো। তারা আমাদের জাতীয় সম্পদ। তাদের যেকোন ধরণের সহযোগীতা করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করবো। তাদের পরিবারের কারো চাকরির প্রয়োজন হলেও আমরা সহযোগীতা করবো।

সকালের প্রথমেই তিনি কাকুরার মান্দার গ্রামে গিয়ে শহীদ সুহেল আহমদের কবর জিয়ারত করেন। এরপর শহীদ তারেক আহমদ ও ময়নুল হোসেনের কবর জিয়ারত করেন তিনি। সর্বশেষ শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত শেষে তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন।

শহীদ পরিবারের সঙ্গে আলাপকালে ডিসি সারওয়ার আলম বলেন, “গণঅভ্যুত্থানের শহীদদের কাছে আমরা ঋণী। তাঁদের আত্মত্যাগের কারণেই আমরা মুক্ত পরিবেশ পেয়েছি। যে চেতনা নিয়ে তাঁরা জীবন উৎসর্গ করেছিলেন, সেই চেতনা সমুন্নত রাখতে আমরা সবাই দায়বদ্ধ।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.