Sylhet Today 24 PRINT

বড়লেখায় ছাত্রলীগ নেতার উপর হামলা, গ্রেফতার ১

বড়লেখা প্রতিনিধি |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখায় সুজানগর ইউপি ছাত্রলীগ সম্পাদকের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার ১নং আসামী তায়েফ আহমদ (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সিলেট শহরের আম্বরখানা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তায়েফকে বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত তায়েফ আহমদ উপজেলার সুজানগর ইউপি’র রফিনগর উত্তরঠিলা গ্রামের নূর উদ্দিনের পুত্র।

হামলার ঘটনায় ফয়ছল আহমদ বাদী হয়ে বড়লেখা থানায় গত ১১/০১/২০১৬ইং তারিখে তায়েফ আহমদকে ১নং আসামী করে ও আরো ২ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

জানা গেছে, গত ৪ জানুয়ারি বুধবার সন্ধ্যায় আজিমগঞ্জ বাজারে ইউপি ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফয়ছল আহমদের উপর অতর্কিত হামলায় চালায় তায়েফ আহমদ।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

মামলার তদন্ত কর্মকর্তা বড়লেখা থানার এসআই স্বপন চন্দ্র সরকার শনিবার রাতে তায়েফ আহমদকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.