Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে এক গ্রামের দুই বাড়ি থেকে চার গরু চুরি

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৭ আগস্ট, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের দক্ষিণ ধুপাটিলা গ্রামে পাশাপাশি দু’টি বাড়ি থেকে চারটি গরু চুরি হয়েছে।

গত মঙ্গলবার (২৬ আগষ্ট) দিবাগত রাতে জুবায়েল আহমদ এর একটি গাভি ও মুহিবুর রহমান এর গাভিসহ তিনটি গরু চুরি হয়েছে। এ ঘটনায় কৃষকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা যায়, গত মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে বৃষ্টির সময়ে দক্ষিণ ধুপাটিলা গ্রামের জুবায়েল আহমদ এর বাড়ির গোয়াল ঘর থেকে একটি গাভি ও পার্শ্ববর্তী বাড়ির মুহিবুর রহমান এর গোয়াল ঘর থেকে একটি গাভি, একটি ডেকা বাছুর ও একটি বাছুর চুরি করে নিয়ে যায়। এতে দুই পরিবারের কমপক্ষে দুই লক্ষ টাকা ক্ষতি সাধিত হয়েছে। এছাড়াও গত সপ্তাহে ফুলবাড়ি চা বাগান থেকেও ২টি গরু চুরির ঘটনা ঘটেছে।

জুবায়েল আহমদ বলেন, আমাদের পালিত গরুগুলো চুরি হওয়ায় আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি। চারটি গরুর মূল্য প্রায় ২ লক্ষ টাকা হবে।

এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক বলেন, খবর পেয়ে সরেজমিনে দু’টি বাড়িতে গিয়ে বিস্তারিত শুনেছি। চুরি হওয়া গরু উদ্ধারে চেষ্টা অব্যাহত রাখছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.