Sylhet Today 24 PRINT

অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৫ জনের কারাদণ্ড

আরও একজনের জরিমানা

তাহিরপুর প্রতিনিধি  |  ২৭ আগস্ট, ২০২৫

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শান্তিপুর নদী থেকে অবৈধ ভাবে বালু কর্তন ও পরিবহনকালে মোবাইল কর্কে পরিচালনা করে ৫ জনকে আটক করে ১০ দিনের কারাদণ্ড ও অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরা দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরুখ আলম সান্তনু।

বুধবার দুপুরে উপজেলা উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর নদীতে অভিযান পরিচালিত করা হয়।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, উপজেলার শান্তিপুর নদীতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে অবৈধ ভাবে বালু কর্তন ও পরিবহনকালে ধৃত ৫ জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলা বদরপুর গ্রামের আব্দুল লতিফ এর ছেলে ফজর আলী(৫০), আমবাড়ি গ্রামের আলাকজ মিয়ার ছেলে আব্দুর রশিদ(৩১), হলহলিয়া (চরগাও) গ্রামের আব্দুল হাই এর ছেলে মিস্টার নুর (২৮), আমতৈল গ্রামের জহির আলীর ছেলে মিয়া চান(২২) ও একেই গ্রামের মৃত কালা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম(২৮)।

এরপর অপর অভিযানে অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরা অবস্থায় একজনকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুসারে ৫০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

এর সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরুখ আলম সান্তনু। তিনি আরও জানান,কারাদণ্ড দেয়া ব্যক্তিদের থানার সোপর্দ করা হয়েছে। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

৫ জনকে থানায় সোপর্দ করার সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.