Sylhet Today 24 PRINT

রণজিতের ‘সহযোগী’ রতন ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৯ আগস্ট, ২০২৫

বর্তমানে লন্ডনে থাকা সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি রণজিত চন্দ্র সরকারের ‘সহযোগী’ রতন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে রাজধানী ঢাকার ডিএমপির শাহআলী থানা পুলিশ ‘জনতার’ রোষানল থেকে গ্রেপ্তার করে তাকে পুলিশি হেফাজতে নেয়।

গ্রেপ্তার রতন সুনামগঞ্জের তাহিরপুরের ননাই (পূর্বে থাকা সাদেরখলা) গ্রামের তাহের মিয়ার ছেলে। তিনি সাবেক এমপি রণজিত চন্দ্র সরকারের ঘনিষ্ঠ ছিলেন। তাছাড়া সীমান্ত নদী জাদুকাটা বালি মহাল-১ এর সাবেক ইজারাদার ছিলেন তিনি।

ডিএমপির শাহআলী থানার ওসি মোহাম্মদ গোলাম আজম বলেন, শাহআলী এলাকার স্থানীয় সংক্ষুব্ধ জনতা রতনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। সুনামগঞ্জ সদর মডেল থানায় ৫ আগস্ট পরবর্তী একটি মামলায় এজাহারনামীয় আসামি রতন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.